ঢাকা মেডিকেলের সামনে তরুণীর মরদেহ ফেলে রেখে পলায়ন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের সামনে অজ্ঞাত এক নারীর মরদেহ ফেলে দিয়ে একটি অটোরিকশা পালিয়ে গেছে। গতকাল সোমবার রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাত ওই তরুণীকে (২২) অচেতন অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যায় চালক বা যাত্রীরা। পরে হাসপাতাল সংশ্লিষ্টরা নিথর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী জানান, রাত ৮টার দিকে জরুরি বিভাগে সামনে সিএনজি করে এক ব্যক্তি ওই তরণীকে ফেলে রেখে পালিয়ে যাযন। নিহতের থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।