ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ সরে যাওয়ার প্রবণতা অব্যাহত আছে। গত বছর দেশটি থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ সরিয়ে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। নতুন বছরেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি।

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতের শেয়ারবাজার থেকে ১ লাখ ৬৬ হাজার কোটি রুপির বিনিয়োগ সরিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। চলতি ২০২৬ সালের প্রথম আড়াই সপ্তাহে আরও ২২ হাজার ৫৩০ কোটি রুপি বিনিয়োগ সরিয়েছেন তাঁরা।

তবে ইকোনমিক টাইমস বলছে, বিদেশিদের বিনিয়োগ সরিয়ে নেওয়ার ধাক্কা অনেকটাই পুষিয়ে দিয়েছেন ভারতের স্থানীয় বিনিয়োগকারীরা। নতুন বছরে ভারতের অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে ৩৪ হাজার ৭৬ কোটি রুপি বিনিয়োগ করেছেন।

১ / ৩
বছরের একেবারে শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের ভয়াবহতম দাবানল ছড়িয়ে পড়েছিল। দাবানলে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেইডসের প্রায় পুরোটাই পুড়ে যায়। দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি। ৮ জানুয়ারি ২০২৫, লস অ্যাঞ্জেলেস | ছবি: ছবি: এএফপি
২ / ৩
দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই সারা বিশ্বের বিরুদ্ধে শুল্কযুদ্ধ ঘোষণা করেন তিনি। নানা কারণে বছরজুড়ে দেশে ও দেশের বাইরে ট্রাম্প আলোচনার শীর্ষে থেকেছেন। ২০ জানুয়ারি ২০২৫, ওয়াশিংট | ছবি: ছবি: রয়টার্স
৩ / ৩
ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের এক দিন আগে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তখন বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি এভাবে দলে দলে গাজার উত্তরাঞ্চলে নিজ বাড়িঘরে ফিরে যান। যদিও ওই যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি, মার্চে ভেঙে পড়ে। ২৭ জানুয়ারি ২০২৫, গাজা | ছবি: ছবি: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *