শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ই-পেপার | ইংরেজি | বিশেষ সংখ্যা

পঁচা ফল ও তেল মাখানো খেজুর বিক্রি, ২১ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

🕙 প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৩৬ অপরাহ্ণ

মানিকগঞ্জে পঁচা ফল বিক্রি এবং খেজুরে তেল মাখিয়ে প্রতারণা করে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে খেজুরে তেল মাখিয়ে পঁচা খেজুর বিক্রির অভিযোগে ‘অর্পিতা মুড়ি হাউজ’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা ফল বিক্রির অভিযোগে ‘আউয়াল ফল ভাণ্ডার’-এর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খেজুরে তেল মাখিয়ে পঁচা খেজুর বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অর্পিতা মুড়ি হাউজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনের ৪৫ ধারায় পঁচা ফল বিক্রির দায়ে আউয়াল ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ