ছবি এডিটিং ও ডিজাইনের কাজ সহজ করতে ‘ইমেজ স্টুডিও’ নামে একটি অনলাইন ফটো এডিটিং টুল তৈরি করেছেন সাংবাদিক ও ওয়েবসাইট ডিজাইনার এম আর লিটন।
কোনো অ্যাকাউন্ট খোলা বা ব্যক্তিগত ইমেইল দেওয়ার প্রয়োজন ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে টুলটি ব্যবহার করা যায়। সাধারণ ব্যবহারকারীর পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার, ব্যবসায়ী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য এটি তৈরি করা হয়েছে।
‘ইমেজ স্টুডিও’তে ছবি এডিটিংয়ের পাশাপাশি ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি ও রিল, ইউটিউব থাম্বনেল, ব্যানার ও বিজনেস কার্ড তৈরির সুবিধা রয়েছে। রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে সহজেই লেখা, ছবি ও অন্যান্য উপাদান পরিবর্তন করা যায়।
এতে বাংলা ও ইংরেজি ফন্ট ব্যবহার, ওয়াটারমার্ক, লোগো ও স্টিকার যুক্ত করার সুবিধাও রয়েছে। মোবাইল ও কম্পিউটার—উভয় ডিভাইসেই টুলটি ব্যবহার করা যায়। মোবাইল ব্যবহারকারীদের জন্য ড্র্যাগ, জুম ও পিঞ্চ-টু-রিসাইজের সুবিধাও রাখা হয়েছে।
উদ্যোক্তার তথ্য অনুযায়ী, জেপিজি, পিএনজি, ওয়েবপি, জিআইএফ, এসভিজি, টিআইএফএফ, পিডিএফসহ বিভিন্ন ফাইল নিয়ে কাজ করা যায়। সম্পাদিত ছবি পিএনজি, জেপিজি ও পিডিএফসহ বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণের সুবিধা রয়েছে।
এম আর লিটন জানান, ব্যবহারকারীদের জন্য ‘ইমেজ স্টুডিও’ সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। আলাদা সফটওয়্যার ইনস্টল না করেই ব্রাউজার থেকে ছবি সম্পাদনা ও ডিজাইনের কাজ করা যাবে।
‘ইমেজ স্টুডিও’ ব্যবহার করতে ভিজিট করুন: https://www.mrliton.com/image-studio/