বরিশালে প্রেমিকাকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ

আরও পড়ুন

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ৬:৩০ পিএম

বরিশালে প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের মুনসি গ্যারেজ এলাকার একটি বাড়ি থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত সানজিদা কবির অনিতা (২১) বরিশাল বিএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত মইনুল ইসলাম হিমু (৩০) ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়ার শাহিন হাওলাদারের মেয়ে সানজিদা তার মায়ের সঙ্গে মুনসির গ্যারেজ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। একই এলাকায় মায়ের সঙ্গে থাকতেন ঝালকাঠির মিল্টন আকনের ছেলে মইনুল ইসলাম। প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নিহত সানজিদার মামা মিশু সিকদার বলেন, বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সানজিদা। পরে তার ফোন বন্ধ পেয়ে অবস্থান শনাক্ত করে মইনুলের বাড়িতে গিয়ে ভাগনিকে মৃত অবস্থায় দেখা যায়। মিশু সিকদার আরও জানান, মইনুল এর আগেও ঝালকাঠিতে এক প্রেমিকাকে হত্যা করেছেন। ওই মামলাটি আদালতে বিচারাধীন।

অভিযুক্ত মইনুলের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে সানজিদার প্রেম ছিল। সকালে সে আমাদের বাসায় আসে। পরে মইনুলের কক্ষে সানজিদার লাশ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তখন মইনুল পালিয়ে যায়।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, সুরতহালে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ পাওয়া গেছে। ফরেনসিক দলের ধারণা, সানজিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ