গত মাসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জাসপ্রিত বুমরাহ। সেফলেে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজে পেস আক্রমণের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে ৩২ বছর বয়সী বুমরাহকে এই সিরিজের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দল ঘোষণা এবং আগামী ১৫ আগস্ট গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের মধ্যে প্রায় চার সপ্তাহের ব্যবধান থাকায় ভারতের টিম ম্যানেজমেন্ট আশা করেছিল, তিনি সময়মতো সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।
তবে পুনর্বাসন প্রক্রিয়ার সময় এই তারকা পেসার হাঁটুতে অস্বস্তি অনুভব করায় তার ফেরা বিলম্বিত হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে তার ফিট হওয়ার কিছুটা সম্ভাবনা থাকলেও চলমান চোটের অতীত ইতিহাস বিবেচনায় ভারত কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। তাই তড়িঘড়ি করে মাঠে ফেরানো হচ্ছে না তাকে।
সম্প্রতি বুমরাহর বোলিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু নতুন এই ধাক্কার ফলেে তাকে সম্ভবত আরও অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
৫২ টেস্ট খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের ক্যারিয়ার চোটের ফলেে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এর মধ্যে পিঠের গুরুতর সমস্যার ফলেে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। এবার ফেরার পর নতুন কোনো সমস্যা এড়াতে ভারত খুব সতর্কতার সাথে তার ওয়ার্কলোড (কাজের চাপ) নিয়ন্ত্রণ করে আসছে।
বুমরাহর এই অনুপস্থিতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের আশার পালে একটি বড় ধাক্কা। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চারটি টেস্ট থেকে ভারতকে ইতিবাচক কিছু ফলাফল বের করে আনতে হবে।
বুমরাহ না থাকায় মোহাম্মদ সিরাজ ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর তাকে সম্ভবত সঙ্গ দেবেন প্রসিধ কৃষ্ণা। শ্রীলঙ্কার কন্ডিশনে টেস্ট ক্রিকেট খেলার খুব বেশি অভিজ্ঞতা তাদের কারোরই নেই, যা এই সিরিজে সফরকারীদের জন্য চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে।
কলম্বোর এসএসসিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২৩ আগস্ট। তবে মূল লড়াইয়ে নামার আগে ৭ আগস্ট থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয়দের।
তথ্যসূত্র ও মূল সংবাদ: bangla.thedailystar.net